মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যানবাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদনখালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনের
বিজ্ঞাপন

মাদকবিরোধী কমিটির সদস্যের বাড়িতে হামলা-লুটপাট, তিনটি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
মাদকবিরোধী কমিটির সদস্যের বাড়িতে হামলা-লুটপাট, তিনটি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কমিটির এক সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. পাতানুর রহমান ফটিক (৪৫) চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বর্ণকার কারিগর সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রান্তিকপাড়া এলাকার বাসিন্দা মো. মজির (৪৮) ইন্ধনে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মো. হেলাল খান (৩২), মো. মারুফ আলী (২৩) ও মো. রিফাত আলীর (২২) নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি দল লোহার হাঁসুয়া, জিআই পাইপ, লাঠিসোঁটা ও ককটেল নিয়ে ফটিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগী ফটিকের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আলমারিতে রাখা নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। চলে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...