চাকরি শেষে ফুলে সাজানো রিকশায় গ্রাম পুলিশকে বিদায়

দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মোক্তার আলীর গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। কর্মজীবনের নানা স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের গল্পে বিদায় আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন।
বিদায়ের অনুভূতি জানিয়ে মোক্তার আলী বলেন, চাকরিজীবনের শেষ সময়ে সহকর্মীরা আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন, তা আমি কখনো ভাবিনি। এমন আয়োজন আমাকে আনন্দিত ও অভিভূত করেছে। সহকর্মীদের এই ভালোবাসা আজীবন মনে রাখব। এ সময় তিনি সবার জন্য দোয়া করেন।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন বলেন, মোক্তার আলী অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাকে বিদায় জানাতে গিয়ে সবারই খারাপ লাগছে। তার অবসরজীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এটাই আমাদের প্রত্যাশা।
সারাদেশ থেকে আরও পড়ুন

