মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২৮ বছর ধরে হেঁটে বিশ্বভ্রমণ, অবশেষে নিজ বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রীগ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রীফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত‘জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করবো’বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কেপোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপিসম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবাজাতীয় বিশ্ববিদ্যালয় ও বিআরইবির শতকোটির কাজ ভাগাভাগি, শাস্তির বদলে মিলল দায়মুক্তিপল্লবীর কালশী রোডে পুলিশের ওপর শ্রমিকদের হামলা
বিজ্ঞাপন

গাজীপুরে আবারও মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
গাজীপুরে আবারও মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও শ্রমিকরা মহাসড়কে নেমেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল পৌনে ১০টার পর থেকে আবার যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মহানগরীর কোনাবাড়ি ও মৌচাকে একাধিক স্থানে শ্রমিকরা মহাসড়কে নেমেছেন। তবে কালিয়াকৈরের পল্লীবিদুৎ এলাকায় গত দিনের মতো অবরোধ না থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে সোমবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল নাওজোর একাধিক পুলিশের গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কিছু জায়গায় শ্রমিক আন্দোলন হচ্ছে। আজ এখন পর্যন্ত ৫০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলমান রয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...