মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিংবিদেশে উচ্চশিক্ষা: বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত এবং শ্রীলঙ্কায় IIT-এর ভূমিকাএভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষবিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল নেতারনারী ইমার্জিং ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণাবাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেনআশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটিমিরপুরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া; পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনিরোনালদোকে ছাড়াই আল নাসরের গোলবন্যাশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
বিজ্ঞাপন

‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবা

কৃষ্ণ ও রামের কাজের তুলনা করতে গিয়ে বাগেশ্বর বাবা বলেন, ‘গরু চরানো বা বাঁশি বাজানো সহজ কাজ, কিন্তু ধনুক চালানো কিংবা বানরদের সংগঠিত করা সহজ খেলা নয়।’

সমালোচনার ঝড় ও ধর্মীয় অনুভূতির প্রশ্ন

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর হিন্দু ধর্মের বিভিন্ন গোষ্ঠী, কৃষ্ণভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৈষ্ণব সম্প্রদায়ের অনেকেই এই মন্তব্যকে ভগবান কৃষ্ণের প্রতি অবমাননাকর বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সমালোচকদের মতে, একজন ধর্মীয় প্রচারকের কাছ থেকে হিন্দুধর্মের দুই অবতারের মধ্যে এ ধরনের ভেদাভেদমূলক এবং অবমাননাকর তুলনা গ্রহণযোগ্য নয়।

বিতর্ক বৃদ্ধি পাওয়ার পর এক ভিডিও বার্তায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী।

তিনি বলেন, ‘ভক্তির আবেগে ভেসে গিয়ে আমি কথাগুলো বলেছিলাম। আমার বক্তব্যের ভুল অর্থ বের করা হচ্ছে। আমি নিজে শ্রীকৃষ্ণের বিরোধী নই, আমার নিজের নামের মধ্যেও কৃষ্ণের নাম রয়েছে।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...