মাদারীপুরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে অব্যাহতি

দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে আরও নানা অনিয়মের চিত্র দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, অবকাঠামোগত সংস্কার ও মেরামতের অভাব এবং রোগীদের সেবায় ঘাটতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় হাসপাতালের ওষুধ ও স্যালাইন সরবরাহ নিয়ে গুরুতর অভিযোগ তুলে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের তা দেওয়া হচ্ছে না। বরং বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হচ্ছে। সরেজমিনে এমন পরিস্থিতির প্রমাণ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঢাকায় ফিরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

