মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তিরনতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাওউপস্বাস্থ্য কেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভসিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

শেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
শেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

চিকিৎসা নিতে আসা চার বছর বয়সী এক শিশুর স্বজন মো. আব্দুল আলীম বলেন, ‘আমার শিশুকে ভোর ৬টার দিকে কুকুরে কামড় দেয়। সকাল ৭টায় হাসপাতালে এলেও বেলা ১১টা পর্যন্ত টিকা পাইনি। এ ছাড়া আনসার সদস্যরা বারবার বাইরে বের করে দিচ্ছেন।’

একই ধরনের অভিযোগ করেন আরেক রোগীর স্বজন মো. রোকন। তিনি বলেন, তাঁর মেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে এসে কুকুরটি তার পিঠে আঁচড় দেয়। হাসপাতালে টিকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দর আলী বলেন, ‘দ্রুত কুকুরটিকে শনাক্ত করে আটক বা নিয়ন্ত্রণ করা না হলে গ্রামে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। বিশেষ করে স্কুলগামী শিশু ও কৃষকেরা বেশি বিপদে পড়বেন।’

তবে হাসপাতালে আসা ৪৮ জনকেই জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. এ কে এম মাহমুদুল হাসান সোহাগ। তিনি বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন বলেন, সবাইকে সরকারের সরবরাহ করা টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। জনবলসংকটের কারণে টিকা নিতে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। তবে সবাইকে টিকা দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...