মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তিরনতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাওউপস্বাস্থ্য কেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভসিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

একসঙ্গে সব ই-রিকশা বন্ধ না করে ধাপে ধাপে নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়ে আবদুস সালাম বলেন, সবকিছু হঠাৎ বন্ধ করে দেওয়ার চেয়ে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১ হাজার, ২ হাজার কিংবা ৫০০ যতগুলো ই-রিকশা শর্ত পূরণ করবে, সেগুলোকে পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে।

ডিএসসিসি জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। আবেদন ফরমের মূল্য ১০০ টাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

আজ মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে ডিএসসিসিকে ৩০০টি ওয়েস্ট বিন দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) উদ্যোগের প্রশংসা করে আবদুস সালাম বলেন, নগর উন্নয়ন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যাংক, বিমা ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...