মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তিরনতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাওউপস্বাস্থ্য কেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভসিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

রাকসুর কার্যক্রমকে বিধিবহির্ভূত বলল রাবি প্রশাসন, আম্মারের পাল্টা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
রাকসুর কার্যক্রমকে বিধিবহির্ভূত বলল রাবি প্রশাসন, আম্মারের পাল্টা প্রশ্ন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, রাকসু ও হল সংসদের মেয়াদ ২৬ অক্টোবর ২০২৬ তারিখে উত্তীর্ণ হয়েছে। তাই ওই তারিখের পর তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয়। আবার রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্র সংগঠনের তৎপরতাও বিধিবহির্ভূত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ছাত্র সংগঠনকে রাকসু ও হল সংসদের নাম ব্যবহার করে কর্মকাণ্ড চালানো থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে।’

এদিকে রাবি প্রশাসনের এই বিজ্ঞপ্তির ফেসবুক পোস্টের কমেন্টে রাকসুর জিএস (জেনারেল সেক্রেটারি) সালাহউদ্দিন আম্মার লেখেন, 'কত বড় ননসেন্সগুলা, গাম্বাট এই বসে আছে গুরুত্বপূর্ণ জায়গাগোলতে, একটাবার চিন্তা করেন। রাকসুর সর্বশেষ অধিবেশন হয়েছে সেপ্টেম্বরের ৩০ তারিখ। তারপর এই বাজেট উত্তোলন করতে পেরেছি এই মাসের ২১ তারিখ। ১১টি ছেলেদের হল আর মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়াম এর জিনিস অর্ডার করে নিয়ে আসতে সময় লেগেছে। এ জন্য এখন আর এই কাজ করা যাবে না। অধিবেশনে পাস হওয়া এখনো মিনিমাম ডজনখানেক কাজ চলমান। তো এগুলো রাকসু শেষ করবে না?'

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...