মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তিরনতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাওউপস্বাস্থ্য কেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভসিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

টাকা ভাংতি নিয়ে কথা-কাটাকাটি, দুই ভাইয়ের পিটুনিতে প্রাণ গেল অটোচালকের

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
টাকা ভাংতি নিয়ে কথা-কাটাকাটি, দুই ভাইয়ের পিটুনিতে প্রাণ গেল অটোচালকের

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাজারের ব্যবসায়ী ইকবাল জানান, অটোরিকশার ভাড়া পরিশোধের সময় ভাংতি টাকা নিয়ে সোহেলের সঙ্গে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল হাসানকে চড় মারেন। পরবর্তীতে বলাকা বাসের কর্মী ও হাসানের ভাই হোসাইন ঘটনাস্থলে এসে সোহেলকে এলোপাতাড়ি মারধর করেন। এতে সোহেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...