সাজেকে সড়ক অবরোধের আওতামুক্ত থাকবে কৃষিপণ্য ও শিক্ষক-শিক্ষার্থী বহনকারী যান

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষিপণ্যের ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাজেকবাসীর পাঁচ দফা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক সড়কে টানা ১৩ দিন ধরে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। পাহাড়ি অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা ও গোলাগুলির জেরে এই অবরোধ শুরু হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এ অবরোধ শুরু হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

