বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবেকুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরাপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিবনিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষেরচুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কতৃতীয় টার্মিনাল চালু হলে এক ও দুই নম্বরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে: বিমানমন্ত্রীপরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগবেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধইউক্রেনের স্কুলে রাশিয়ার শক্তিশালী বোমা হামলা, নিহত ৪০
বিজ্ঞাপন

গোল্ডস্যান্ডসের সঙ্গে যুক্ত হলেন দীঘি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
গোল্ডস্যান্ডসের সঙ্গে যুক্ত হলেন দীঘি

পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা ও বিনিয়োগের দিগন্ত উন্মোচনে এগিয়ে চলছে দেশের এক নম্বর হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ। এবার প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গোল্ডস্যান্ডস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি।

এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে গোল্ডস্যান্ডস গ্রুপের প্রিমিয়াম ব্রাঞ্চে এক জমকালো ব্রান্ড অ্যাম্বাসেডর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোল্ডস্যান্ডস গ্রুপের ডেপুটি ডিরেক্টর এবং হেড অফ পিআর অ্যান্ড মিডিয়া এস এম হোসেন বাবলা। এ সময় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গোল্ডস্যান্ডস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাজউদ্দিন পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসাইন বাহার, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউ কে শিমুল চৌধুরী, এম এ হাসান বুলবুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্র্যান্ড পরিচিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন হোটেল ও রিসোর্ট প্রকল্পের প্রচার-প্রসারে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

দেশের পর্যটনশিল্পে বিনিয়োগ ও আন্তর্জাতিক মানের হোটেল-রিসোর্ট গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে গোল্ডস্যান্ডস গ্রুপ। জনপ্রিয় এই চিত্রনায়িকার সম্পৃক্ততা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভাবমূর্তি ও ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোল্ডস্যান্ডস গ্রুপের মহাব্যবস্থাপক ও হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন শাফি আল আজাদ এবং সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম চৌধুরী।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...