সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

মোস্তাফিজুর রহমান বলেন, ‘শ্রমিক ভাই-বোনেরা ভালো করেই জানেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি কমিশন বোর্ড গঠন হয়েছে। মজুরি কমিশন বোর্ডে কারখানার মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ থাকে। তাঁরা আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসবে।’
শ্রমিক ও মালিকদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘আপনারা কাজে মনোনিবেশ করেন। আপনাদের নিরাপত্তার ব্যবস্থা পুলিশ দেখছে। আর মালিকপক্ষ, আপনারা কারখানা চালু রাখুন। কারখানা ও অন্যান্য নিরাপত্তার বিষয়টি আমরা দেখব। কারখানা ও শ্রমিক ভাই-বোনদের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখব।’
সারাদেশ থেকে আরও পড়ুন

