মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জনবল নেই, পৃথক দপ্তরও চালু হয়নি খুলনার বাণিজ্যিক আদালতেপোশাকশ্রমিকদের আন্দোলনের নেপথ্যে ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতিমেলবোর্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনএমপিপুত্র মিন্টুর সার ডিলারশিপ বাতিল চেয়ে আবেদনচট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বরকয়েক দাবিতে প্রধানমন্ত্রীকে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপিবাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটারভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ডপরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা
বিজ্ঞাপন

ছাত্রদল নেতা শাকিল হত্যা ও এমপি আজিজ কান্ডে দলের ভেতর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
ছাত্রদল নেতা শাকিল হত্যা ও এমপি আজিজ কান্ডে দলের ভেতর ক্ষোভ

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের নৈতিক স্খলনের অভিযোগে দলীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্তকে অমান্য করে চিঠি দিতে অস্বীকৃতি জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এমন অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শহরের বড়হরিশপুর বাইপাসে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতারা।

আসাদ সাংবাদিকদের বলেন, গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে এবং দুই দফায় ৫ দিনের রিমান্ড নেয়। এ ঘটনার পরদিন এমপি আব্দুল আজিজের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ৩০ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি একটি জরুরি বৈঠক করা হয়। বৈঠকে ৩৬ সদস্যের মধ্যে ২৩ সদস্য উপস্থিত হন।

তিনি বলেন, সভায় এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সিদ্ধান্ত পাঠানোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ওই সভার রেজুলেশন এখন পর্যন্ত কেন্দ্রে পাঠাননি। বার বার তাকে এই ব্যাপারে বললে আহ্বায়ক রহিম নেওয়াজ গত ১ নভেম্বর কেন্দ্রে কোনো সিদ্ধান্ত বা রেজুলেশন পাঠাবেন না বলে জানিয়ে দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...