মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জনবল নেই, পৃথক দপ্তরও চালু হয়নি খুলনার বাণিজ্যিক আদালতেপোশাকশ্রমিকদের আন্দোলনের নেপথ্যে ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতিমেলবোর্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনএমপিপুত্র মিন্টুর সার ডিলারশিপ বাতিল চেয়ে আবেদনচট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বরকয়েক দাবিতে প্রধানমন্ত্রীকে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপিবাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটারভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ডপরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা
বিজ্ঞাপন

জমি নিয়ে বিরোধ, বিধবা নারীর ধান কেটে নিলেন প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
জমি নিয়ে বিরোধ, বিধবা নারীর ধান কেটে নিলেন প্রতিপক্ষ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে এক বিধবা নারীর আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লাভলী বেগম (৩৮)। তার অভিযোগ, ধান কাটতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধাওয়া করেন অভিযুক্তরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী লাভলী বেগম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত ফয়জার রহমানের স্ত্রী ও নয়াব উদ্দিনের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৭০০১ নম্বর দলিলমূলে সোনারায় মৌজায় ১৭ দশমিক ৫ শতক জমি কেনেন লাভলী বেগম। এরপর থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। তবে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী মৃত ইছিম উদ্দিনের ছেলে আব্দুল বারী ও আবুল কালামের সঙ্গে তার বিরোধ চলছে।

এ বিরোধের জেরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন লাভলী বেগম। একই জমি নিয়ে দেওয়ানি আদালতেও আরেকটি মামলা চলমান।

লাভলী বেগমের অভিযোগ, মামলাগুলো চলমান থাকায় গত সোমবার সকালে আব্দুল বারী ও আবুল কালাম ভাড়াটে লোকজন নিয়ে তার জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে আবাদ করা আমন ধান কেটে নিয়ে যান। এতে তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ধান কাটতে বাধা দিলে অভিযুক্তরা লাঠি ও কাস্তে উঁচিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং ধাওয়া করেন। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...