চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা

অভিযানে সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

