বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, বাদী আমেনা বেগম ও তার স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। এ অবস্থায় ছেলে নোমান ও তার স্ত্রী সুমি বেগম তাদের ভরণপোষণ না দিয়ে নিয়মিত গালমন্দ ও মারধর করে আসছিলেন। নির্যাতন ও অত্যাচারের কারণে তারা নিজ বাড়িতেও বসবাস করতে পারছিলেন না। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হন আমেনা বেগম।
এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ বাদী ও তার স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাঁদের নিজ বাড়ির বসবাসের ঘরে তুলে দেয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

