বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বন্ধের নির্দেশের পরও সরেনি সুন্দরবন সংলগ্ন রিসোর্ট, পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রীবাহাত্তরের সংবিধান পরিবর্তন করলে বিএনপির দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হবে: জেডিপিরাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরাসাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাসসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানজানুয়ারির মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর: শ্রমমন্ত্রীগোল্ডস্যান্ডসের সঙ্গে যুক্ত হলেন দীঘিসাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবকমিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটিএক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
বিজ্ঞাপন

রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টা

রংপুর মহানগরীতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। এ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৮ জন সাংবাদিককে ঘেরাও করে হেনস্তা, অশ্লীল ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোডের খামার মোড় থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিটি করপোরেশন। এসময় অবৈধ দখলদারেরা অভিযান ব্যাহত করতে বাধা সৃষ্টির চেষ্টা করেন।

খামার মোড়ে উচ্ছেদ অভিযানের তথ্য ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকেরা বাধার মুখে পড়েন। এসময় ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, এশিয়া পোস্টের খন্দকার রাকিবুল ইসলাম, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, খবরের কাগজের সেলিম সরকার, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, আগামীর সময়ের লিজেন আহমেদ প্রান্ত, বার্তা২৪ ডটকমের নভেল চৌধুরী, আরএনবি নিউজের মাহজাবিন মৌ এবং আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমনের ওপর চড়াও হন কয়েকজন। তাদের আটকে রেখে হেনস্তা, গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। এসময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চলে। পুলিশের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের এভাবে হেনস্তা ও হামলার চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।

অভিযানের নেতৃত্বে থাকা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...