বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম
চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল

নিরীক্ষার অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি হোল্ড ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম (ইটিডিএস), ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর ও হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের কার্যকারিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন ও যাচাইপ্রক্রিয়া পর্যালোচনা করেন নিরীক্ষকরা। এসব যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের সনদও যাচাই করা হয়।

এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পরীক্ষা করা হয়। রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা এবং নিরাপত্তা পাস নীতিমালা অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকারও যাচাই করেন নিরীক্ষকরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...