গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তালতলা এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

