অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর বিকেল ৩টার দিকে ডিবি পুলিশ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নওশেদ আলমকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার কাছ থেকে একটি এলজি (অস্ত্র), চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। পরে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন বহন করবে না। সংগঠন পরিপন্থী বা অপরাধমূলক কাজে কেউ জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
সারাদেশ থেকে আরও পড়ুন

