শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে টানা ছয় দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মহাসড়কগুলোতেও যান চলাচল ছিল স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের মহাসড়ক ও শিল্পকারখানার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

