বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শিল্পকলার মঞ্চে আসছে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীররোনালদোকে জাতীয় দল না ছাড়ার অনুরোধ করেছিলেন জেসুসতিন বছরে ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাওবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতিরাজনীতিই আমার সব শেষ করে দিল, ছেলেকে হারিয়ে বিএনপি নেতারোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তাচালকে বেঁধে ৪০ লাখ টাকার শুঁটকিভর্তি কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প শুরু, সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি টাকাবিক্ষোভে উত্তাল প্যারাগুয়ে, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি
বিজ্ঞাপন

কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ

বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর। আজ বৃহস্পতিবার দুপুরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল বলে, জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। এ সময় নদীর তীরে ফুটবল খেলছিল জুনায়েদ। একপর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যেতে থাকে জুনায়েদ। এ সময় তাকে বাঁচাতে পানিতে নেমে জুবায়ের হাত বাড়িয়ে দেন। জুনায়েদের হাতও ধরে ফেলেন। কিন্তু স্রোতের টানে ভেসে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...