শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওমিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের নবনির্বাচিত সভাপতি ড. আহসান হাবিবস্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমানতিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দামআঞ্চলিক সংগঠনের দ্বন্দ্বে বিপর্যস্ত সাজেক, পর্যটন ব্যবসায় ধসসরকারিভাবে বিনাখরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবেসীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তারইউপি নির্বাচন ঘিরে নতুন পরিকল্পনায় এনসিপিমালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট ডিসেম্বরেই: প্রবাসী কল্যাণমন্ত্রীটিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন
বিজ্ঞাপন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৪ থেকে ৫টি দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভৈরব পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় রাহাদ হোসেন নামের এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মীরবাড়ির বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে মাওলানা শাহরিয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওসহ পোস্ট দেন। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, আমেরিকাপ্রবাসী ইকবাল মিয়া নামের এক ব্যক্তি স্থানীয় লোকজনের জমি জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।

এই পোস্টকে কেন্দ্র করে একই এলাকার আমজাদ আলীর বাড়ির দুলাল মিয়ার ছেলে রায়হান মিয়ার সঙ্গে শাহরিয়ারের কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দফায় দফায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...