শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিল দেয়ালে, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
ছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিল দেয়ালে, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

চুয়াডাঙ্গায় বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি গলির বিভিন্ন বসতবাড়ির দেয়ালে এসব স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। পরে ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার দুপুর ১২টা ১৭ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বিদ্যালয়ের সামনের গলিতে বিভিন্ন বসতবাড়ির দেয়ালে ‘মুজিব সেনা’সহ নানা স্লোগান লিখছে। একটি লেখার নিচে নিঝুম নামে এক ছাত্রীর নামও লেখা হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সামনের গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে কালো রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। এসব স্লোগান আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ব্যবহৃত রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...