সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফাইনালে চার গোল হজম, শিরোপা হাতছাড়া বাংলাদেশের কিশোরদের

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
ফাইনালে চার গোল হজম, শিরোপা হাতছাড়া বাংলাদেশের কিশোরদের

এরপর বৃহস্পতিবার সেমিফাইনালে আফ্রিকার দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে নাঈমুর রহমান রাতুলের করা একমাত্র গোলেই শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।

অথচ প্রতিযোগিতার গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছিল বাংলাদেশ। ওয়েলস ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করলেও পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারে দলটি। শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি পায় তারা। গ্রুপে পঞ্চম হওয়ায় বাংলাদেশকে খেলতে হয় ই-টায়ারের নকআউট পর্বে।

এবারের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রাথমিক পর্বের ফলের ভিত্তিতে দলগুলোকে ছয়টি স্তরে ভাগ করা হয়। বাংলাদেশ খেলেছে পঞ্চম স্তর বা ই-টায়ারে। ফলে এই ফাইনালটি মূল বিশ্বকাপ শিরোপার লড়াই ছিল না। মূল চ্যাম্পিয়ন নির্ধারিত হবে এ-টায়ারের ফাইনালে। ই-টায়ারের ফাইনাল ছিল সামগ্রিক অবস্থানের হিসাবে ১২৯তম স্থান নির্ধারণী ম্যাচ। হেরে যাওয়ায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৩০তম।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় আটজনের দল নিয়ে ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিটের ম্যাচ খেলেছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশের জন্য শেষটা হতাশার হলেও নকআউটের চার বাধা পেরিয়ে নিজেদের স্তরের ফাইনালে পৌঁছানো ছিল উল্লেখযোগ্য অর্জন। শিরোপা না পেলেও নতুন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবে বাংলাদেশের কিশোররা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...