সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাজে ব্যাটিংয়েই দিন শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
বাজে ব্যাটিংয়েই দিন শেষ করল বাংলাদেশ

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শান্ত। মুমিনুলের নামার কথা থাকলেও ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে যান তিনি। ওপেনার সাদমান ইসলাম এবং শান্ত সাবলীলভাবে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ২৭ রানের জুটি গড়েন সাদমান-শান্ত। ১১তম ওভারের প্রথম বলে চেজের ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে যান সাদমান। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে।

১৩ রান করে সাদমানের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন হৃদয়। ১১তম ওভারের তৃতীয় বলে চেজকে ক্রস ব্যাটে খেলতে যান হৃদয়। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে সহজেই তালুবন্দী করেন সিলস। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। এমনকি ধারাভাষ্যকক্ষে থাকা আতহার আলী খানও বলে ওঠেন, ‘এমন অবস্থায় হৃদয় এমন একটা শট খেলেছে, তা সত্যিই বিশ্বাস করা কঠিন। বিশেষ করে একই ওভারে এর আগে সাদমান আউট হয়েছে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...