পাঁচবার কার্ড দেখেও মেসি কেন নিষিদ্ধ হচ্ছেন না

বাংলাদেশ সময় পরশু ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড-ইন্টার মায়ামি। এমএলএসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কোনো মৌসুমে কেউ পাঁচ হলুদ কার্ড দেখলে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় তা ৩১ হাজার টাকা। সবশেষ গত ২৯ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে হলুদ কার্ড দেখেন মেসি। এখানে আর্জেন্টাইন তারকা ফুটবলার এমএলএসের আরেক নিয়মের কারণে বেঁচে গেছেন। এই নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার যদি হলুদ, লাল কার্ড বা বাড়তি কোনো শাস্তি না পেয়ে টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তাঁর নামের পাশে থাকা হলুদ কার্ড আপনাআপনিই একটা কমে যায়। লিগে এ ধরনের ‘ভালো আচরণের প্রণোদনা’ মৌসুমে সর্বোচ্চ তিনবার কার্যকর হয়।
খেলাধুলা থেকে আরও পড়ুন

