বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: ৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশমোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রীগাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহতহত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনিকাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীরমানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডবিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রীপোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যুফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের
বিজ্ঞাপন

প্রথম সেশনটা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
প্রথম সেশনটা বাংলাদেশের

ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে জিততেই হবে, এমন সমীকরণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। টস হেরে ফিল্ডিং করতে নেমে দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। আমির জাঙ্গো ৩২ ও কেভিন উইকহ্যাম ২৭ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করতে নামবেন। ক্যারিবীয়দের পতন হওয়া ৩ উইকেটের দুইটাই নেন তাসকিন। বাকিটা গেছে হাসানের ঝুলিতে।

প্রথম উইকেটের দেখা পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তাসকিনের হাত ধরে পঞ্চম ওভারেই সাফল্য পায় দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান। তাসকিন আরও একবার উইকেটের দেখা পেলে ২৭ রানেই তৃতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের প্রথম শিকার ব্র্যান্ডন কিং। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে এই ওপেনার বোল্ড হলে ১৩ রানের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ বাউন্ডারিতে ৯ রান করেন তিনি। সে ধাক্কা সামলে উঠার আগেই কাভেম হজকে হারায় সফরকারীরা। হাসানের করা পরের ওভারে বোল্ড হন ১ রান করা হজ।

একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ সিলভা। তাসকিনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।

আরও একটি উইকেট পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। হাসানের করা ১৯তম ওভারের শেষ বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন উইকহ্যাম। অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি সাদমান। তবু সেশনটা হয়ে থাকল বাংলাদেশের।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...