লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
Advertisement

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি। প্রাথমিকভাবে মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে।

আরও সংবাদ লোড হচ্ছে...