Author: নিজস্ব প্রতিবেদক

বিকেলের নাস্তায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে ভালো না লাগলে তৈরি করে দেখতে পারেন মজাদার এগ-চিকেন রোল। বাইরে থেকে রোল কিনে আনার বদলে ঘরে থাকা পরিচিত উপকরণ দিয়েই অল্প সময়ে এটি তৈরি করা সম্ভব। ডিম, মশলাদার চিকেন ও হালকা ভাজা সবজির সমন্বয়ে তৈরি এই রোল হতে পারে বিকেলের নাস্তা কিংবা পরিবারের সদস্যদের জন্য ঝটপট আয়োজন। স্বাদ বাড়াতে সঙ্গে রাখা যায় মেয়োনিজ ও টমেটো সস। এগ-চিকেন রোল তৈরিতে যা যা লাগবে যেভাবে তৈরি করবেন চিকেন রান্না প্রথমে মুরগির মাংস ছোট টুকরো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে চিকেনের সঙ্গে আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ ও মরিচের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ রেখে…

Read More

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দলীয় প্রতিনিধিত্বের জন্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। জেলা বিএনপির প্যাডে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নিয়মিত আমন্ত্রণ পান মাহমুদ হাসান খান বাবু। তবে ব্যক্তিগত ব্যবসা এবং বিজিএমের বিভিন্ন কার্যক্রমে ব্যস্ততার কারণে সব অনুষ্ঠানে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয় না। এ কারণে তার অনুপস্থিতিতে দলীয়ভাবে প্রতিনিধিত্ব করার জন্য খালিদ মাহমুদ মিল্টনকে দায়িত্ব দেওয়ার…

Read More

মেহেরপুরের গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া…

Read More

মেহেরপুরের গাংনীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, একটি কক্ষে আটকে রাখা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের কোর্ট রোডের নিমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটক দুই শিক্ষক হলেন কাজিপুর ডিগ্রি কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, এর আগে শনিবার (২৯ আগস্ট) তেঁতুলবাড়িয়া এলাকা থেকে মামলার অজ্ঞাতনামা আসামি খায়রুজ্জামান ওরফে আকামতকে আটক করা হয়। ফলে এ ঘটনায় দায়ের করা মামলায়…

Read More

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁতি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই ওই নারী ম্যাজিস্ট্রেটকে ধাক্কা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটে। দিনদুপুরে সরকারি দায়িত্ব পালনরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে তাঁতি দলের নেতাকর্মীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হন এবং শারীরিকভাবে আঘাত করেন। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে হামলার সময়…

Read More

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, লালব্রিজ পশুহাট সড়কে অবস্থিত একটি ক্লিনিকে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ)…

Read More

চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। দায়িত্ব পালনে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গায় কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত ওসি। মতবিনিময় সভায় ওসি মারুফ রহমান বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি…

Read More

চুয়াডাঙ্গার সড়কে এখন থেকে শুধু ইজিবাইক দেখলেই হবে না, তার রং দেখেও চেনা যাবে—কোন এলাকার ইজিবাইক সেটি। জেলা শহর ও উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ইজিবাইকগুলোকে নির্ধারিত রঙে রাঙানোর নির্দেশ দিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে ইজিবাইক মালিক ও চালকদের মধ্যে শুরু হয়েছে রং করার প্রস্তুতি। নির্ধারিত সময়ের মধ্যে ইজিবাইকের রং পরিবর্তন না করলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থার মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্টদের। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) এর মধ্যে সব ইজিবাইকের রঙের কাজ সম্পন্ন করতে হবে। এরপর রোববার (৬ সেপ্টেম্বর) থেকে নির্ধারিত রং না থাকা ইজিবাইকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন এলাকার…

Read More

পটুয়াখালীর দশমিনা উপজেলায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে আইফোন কেনার অভিযোগ উঠেছে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রি করে দেওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফ মুন্সিকে আটক করে দশমিনা থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়। পরে শিশুটিকেও উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনার বিষয়ে মারুফকে জিজ্ঞাসাবাদ…

Read More