আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুস গত শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। ওই দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছিল সংগঠনটি।
বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
অন্যদিকে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা দরে। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
ভ্যাট ও মজুরি আলাদা
বাজুসের নির্ধারিত দামের সঙ্গে ক্রেতাদের আরও ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এর পাশাপাশি ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা, কারুকাজ ও মানের ওপর নির্ভর করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
রুপার বর্তমান দর
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৮২ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।


