লোগো
Advertisement

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারেক রহমান নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এর কিছুক্ষণ পরই ওই শুভেচ্ছার জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী।

তারেক রহমানের পোস্টটি শেয়ার করে নরেন্দ্র মোদি লেখেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’

এর আগে তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ভারতের জনগণের প্রতি তাঁর সেবার পথচলা সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকবে—এমন শুভকামনাও জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিন উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায় থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

আরও সংবাদ লোড হচ্ছে...