শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পরিচালনা ও অভিনয়ে ধীমন, আসছে নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
পরিচালনা ও অভিনয়ে ধীমন, আসছে নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডট’-এর পর আবারও নতুন ইংরেজি সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বড়ুয়া মনোজিত ধীমন। তবে এবার শুধু প্রযোজনায় সীমাবদ্ধ থাকছেন না তিনি; ‘ডিটেকটিভ’ শিরোনামের নতুন এই ছবিটি তিনি নিজেই পরিচালনা করছেন। শুধু পরিচালনাই নয়, সিনেমাটির একটি চরিত্রে অভিনয়ও করছেন তিনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ধীমনের প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘ডট’ মুক্তি পেয়েছিল। নদীপাড়ের মানুষের জীবনসংগ্রাম, প্রেম-ভালোবাসা আর নানা টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছিল চলচ্চিত্রটি। মুক্তির পর ছবিটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় এবং চলচ্চিত্রপ্রেমীদের দৃষ্টি কাড়ে।

প্রথম সিনেমার সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই এবার নতুন চমক নিয়ে আসছেন তিনি। তবে ‘ডিটেকটিভ’ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী কিংবা শুটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...