মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২৮ বছর ধরে হেঁটে বিশ্বভ্রমণ, অবশেষে নিজ বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রীগ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রীফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত‘জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করবো’বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কেপোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপিসম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবাজাতীয় বিশ্ববিদ্যালয় ও বিআরইবির শতকোটির কাজ ভাগাভাগি, শাস্তির বদলে মিলল দায়মুক্তিপল্লবীর কালশী রোডে পুলিশের ওপর শ্রমিকদের হামলা
বিজ্ঞাপন

ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি

অসুস্থতার মাঝেই সম্প্রতি একটি নাটকের শুটিং করেছেন...

হ্যাঁ, ইকসান রনির ‘অংশীদার’ নাটকের শুটিং করেছি। আমাদের সমাজের বাস্তব চিত্র নিয়ে এই নাটকের গল্প। বাবার মৃত্যুর পর দুই বোনের মাঝে শুরু হওয়া সম্পর্কের টানাপোড়েন, সম্পত্তির ভাগ–বাঁটোয়ারা, চাচা ও তাঁর পরিবারের অন্যায় আচরণ এবং এর বিরুদ্ধে বড় বোনের রুখে দাঁড়ানো—এসব নিয়েই নাটকের গল্প। প্রতিবাদী বড় বোনের চরিত্রে অভিনয় করেছি আমি। এই নাটক দিয়ে ৯ মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। ডাক্তারেরা তো প্রথমে শুটিংয়ের অনুমতি দিতে চাননি। আমাকে একদম না করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিনয় আমার শান্তির জায়গা। অনেক দিন কাজ করতে না পেরে আরও হতাশ হয়ে পড়ছিলাম। তাঁদের অনেক অনুরোধ করে শুটিংয়ের অনুমতি নিয়েছি।

এত দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেমন অনুভূতি হলো?

ক্যামেরা আর শুটিং ইউনিট তো খুব স্বস্তির বিষয় আমার জন্য। ২০১৩ সালে যখন প্রথম কাজ শুরু করেছিলাম, এদিনও ঠিক সে রকম অনুভূতি হচ্ছিল। নির্মাতা থেকে শুরু করে ইউনিটের সবাই খুব আন্তরিক ছিলেন। সবাই আমার খেয়াল রাখছিলেন, বারবার জানতে চাইছিলেন আমি ঠিক আছি কি না। যেমন আমার পরিবারের সদস্যরা খেয়াল রাখে। মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের অংশ। এই পরিবারকে খুব মিস করেছি। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে আবার কাজে ফিরতে পেরেছি।

নতুন আর কোনো নাটকের শিডিউল দিয়েছেন?

এই একটি নাটক করতেই তো ডাক্তারকে অনেক অনুরোধ করতে হয়েছে। বারবার তো আর অনুরোধ করা যায় না। কারণ, আমি এখনো শতভাগ সুস্থ নই। তাই আবার কবে নতুন নাটকের শুটিং করব, তা বলতে পারছি না। আবার যদি কোনো গল্প আমাকে টানে, তখন হয়তো করব, ইনশা আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে তোলেন।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...