মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কেতাহসিফের শেষ রাত ঘিরে নতুন রহস্যশিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনীলবণাক্ত জমিতেও বেশি ফলন দেবে ব্রির নতুন ধাননদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাআজকের রাশিফল: অফিসে বসের চেয়ারে বসার সুপ্ত বাসনা জাগবে, চাকরি বাঁচাতে সেটি দমন করুনআশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, জলকামান প্রস্তুতগাজীপুরে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটসামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্বহরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের
বিজ্ঞাপন

‘ফারহা’র বিতর্ক পেছনে ফেলে দ্বিতীয় সিনেমা নির্মাণে সাল্লাম

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম
‘ফারহা’র বিতর্ক পেছনে ফেলে দ্বিতীয় সিনেমা নির্মাণে সাল্লাম

তবে সেই বিতর্ক নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই এই নির্মাতার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৩তম শারজা আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে অংশ নিয়ে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাল্লাম বলেন, ‘আমি কখনো এটা নিয়ে এক মুহূর্তের জন্যও অনুশোচনা করিনি। সিনেমাটিকে বাস্তবে রূপ দিতে যে পরিশ্রম করা হয়েছে, তার প্রতিটি মুহূর্ত সার্থক। এর প্রভাব আজও মানুষের মধ্যে অনুরণিত হচ্ছে।’

নির্মাতা দারিন জে সাল্লাম এখন ব্যস্ত তাঁর দ্বিতীয় সিনেমা ‘চার্চিং অব উইমেন’-এর কাজে। ১৯৩৮ সালের লেভান্ট অঞ্চলের (বর্তমান ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান) প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ফাদিয়া নামের এক অগ্রগামী নারী লেখকের গল্প তুলে ধরা হয়েছে। মা-বাবাকে হারানোর পর ফাদিয়া তার এক কাজিনের কাছে আশ্রয় নেয়। সেখানে তার উত্তরাধিকার সম্পত্তি হাতিয়ে নিতে সেই কাজিন ফাদিয়াকে জোরপূর্বক একটি মানসিক হাসপাতালে আটকে রাখে।

২০২৫ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আরতেকিনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল চার্চিং অব উইমেন। বর্তমানে এটি চূড়ান্ত অর্থায়নের পর্যায়ে রয়েছে। নির্মাতা সাল্লাম জানান, ফারহা নির্মাণের অভিজ্ঞতা তাঁকে নতুন এই সিনেমার কাজে আরও অনুপ্রাণিত করেছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...