শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইউটিউব সবচেয়ে বেশি দেখে কোন দেশের মানুষ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
ইউটিউব সবচেয়ে বেশি দেখে কোন দেশের মানুষ

শক্ত অবস্থানে আমেরিকা ও ব্রাজিল

যে দেশটিতে ইউটিউবের জন্ম, সেই যুক্তরাষ্ট্র রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। দেশটিতে প্রায় ২৫ কোটি সক্রিয় ইউটিউব ব্যবহারকারী রয়েছে। দ্বিতীয় স্থানে থাকলেও বাজার ও প্রভাবের দিক থেকে বেশ শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র। এরপরেই তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল (প্রায় ১৪ কোটি ৪৪ লাখ) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া (প্রায় ১৪ কোটি)। ব্রাজিল ও ইন্দোনেশিয়ার দর্শকসংখ্যা এতটাই কাছাকাছি যে সামান্য এদিক-সেদিক হলেই তাদের স্থান বদল হতে পারে। এই দুই দেশের মোট দর্শকসংখ্যা আবার মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যায়। এ ছাড়া মেক্সিকো (৮৩ কোটি), জাপান (৭৮ কোটি) ও পাকিস্তান (৭২ কোটি) কাছাকাছি সংখ্যা নিয়ে তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে।

ইউটিউবের এই বিশাল বিস্তার কেবল বিনোদনের মাধ্যম হিসেবে এর সফলতার গল্প বলে না; এটি মূলত মানুষের ডিজিটাল সংযোগের পরিধিকেই প্রকাশ করে। ছবি: পেক্সেলস
ইউটিউবের এই বিশাল বিস্তার কেবল বিনোদনের মাধ্যম হিসেবে এর সফলতার গল্প বলে না; এটি মূলত মানুষের ডিজিটাল সংযোগের পরিধিকেই প্রকাশ করে। ছবি: পেক্সেলস

শীর্ষস্থানীয় চার দেশের হাতেই ৩৮ শতাংশ দর্শক

বিশ্বের ইউটিউব সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র কয়েকটি দেশ। ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ইন্দোনেশিয়া—এই চার দেশের মোট ব্যবহারকারী সংখ্যা প্রায় ১০২ কোটি। বিশ্বজুড়ে ইউটিউবের মোট দর্শকের প্রায় ৩৮ শতাংশই এই চার দেশের নাগরিক। এর মধ্যে শুধু ভারত একাই নিয়ন্ত্রণ করছে মোট দর্শকের প্রায় ১৮ শতাংশ। অর্থাৎ পৃথিবীর প্রতি ৫-৬ জন ইউটিউব ব্যবহারকারীর মধ্যে অন্তত ১ জন ভারতের। বাকি ৬২ শতাংশ দর্শক ছড়িয়ে রয়েছে বিশ্বের অন্যান্য প্রান্তের বিভিন্ন দেশের শতকোটি মানুষের মাঝে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...