মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

মামলার প্রেক্ষাপট ও সমঝোতা

লস অ্যাঞ্জেলেসের স্টেট কোর্টে এই ট্রায়ালের জুরি নির্বাচন শুরু হয়েছিল দুজন টিনএজার বাদী এস জে (ইলিনয়ের ১৬ বছর বয়সী কিশোরী) এবং কে ডি বির (মিসিসিপির ১৮ বছর বয়সী তরুণী) দাবিগুলো যাচাই করার জন্য। তাঁরা অভিযোগ করেছিলেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আসক্তিপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। যার ফলে তাঁদের মানসিক স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসে সমস্যা দেখা দেয়। এর আগে এই দুই বাদী টিকটক ও ইউটিউবের সঙ্গে সমঝোতা করে নিয়েছিলেন। ট্রায়াল শুরুর কয়েক দিন আগে মেটা এস জের সঙ্গে এবং পরে কে ডি বির সঙ্গেও সমঝোতা করায় মামলাটি এখন শুধু স্ন্যাপের বিরুদ্ধে এগোচ্ছে। বাদীর আইনজীবীরা শিশুদের নিরাপত্তা উন্নত করতে এবং টেক কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে মেটা জানিয়েছে, এ ধরনের সমঝোতা ও ট্রায়াল মামলার প্রক্রিয়া যাচাইয়ের অংশ এবং তারা নিজেদের রেকর্ড ও নিরাপত্তা টুলগুলোর পক্ষে আদালতে লড়াই চালিয়ে যাবে। স্ন্যাপ অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মামলাটি হাজার হাজার বিচারাধীন মামলার মধ্যে একটি টেস্ট কেস হিসেবে নির্বাচিত হয়েছিল, যার রায় অন্যান্য মামলার ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...