মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম
রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর

ক্ষতিগ্রস্ত ইউনূস মৃধা বলেন, ‘আমরা তিন ভই। আমি জীবিত আছি, বাকি দুই ভাই মারা গেছেন। আমি গোসল করতে বের হয়ে উঠানে দাঁড়িয়ে হঠাৎ দেখি, ভাই ইব্রাহিম মৃধার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। দৌড়ে ঘরে ঢোকার চেষ্টা করি, কিন্তু আগুনের তাপে ঢুকতে পারিনি। পরে চিৎকার করলে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আমাদের তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার কিছুই রক্ষা করতে পারিনি। আমরা নিঃস্ব হয়ে গেছি। বেঁচে থাকার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই।’

দশমিনায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আলীপুর ইউনিয়নের তিনটি বসতঘরের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা
দশমিনায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আলীপুর ইউনিয়নের তিনটি বসতঘরের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তিনটি ঘরের নগদ টাকা, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলাম। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...