মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২৮ বছর ধরে হেঁটে বিশ্বভ্রমণ, অবশেষে নিজ বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রীগ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রীফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত‘জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করবো’বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কেপোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপিসম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবাজাতীয় বিশ্ববিদ্যালয় ও বিআরইবির শতকোটির কাজ ভাগাভাগি, শাস্তির বদলে মিলল দায়মুক্তিপল্লবীর কালশী রোডে পুলিশের ওপর শ্রমিকদের হামলা
বিজ্ঞাপন

কারামুক্ত হলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
কারামুক্ত হলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

তার মুক্তির খবর পেয়ে তাকে স্বাগত জানাতে কারাগারের ফটকে ভিড় করেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে আসার পর আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। দীর্ঘদিন পর তার মুক্তিতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

তবে এ সময় আখতারুজ্জামান কিংবা উপস্থিত দলীয় নেতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ অক্টোবর সকালে সৌদি আরবের মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে লাগেজ সংগ্রহের সময় ট্রলির স্বল্পতা এবং জমজমের পানি পেতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেখানে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...