সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম
পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

নিরাপত্তার কারণে অন্য বাসভবনে যাতায়াত কমালেও ভলদাইয়ে নিয়মিত পুতিন

নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় পুতিন তাঁর অন্যান্য বাসভবনে যাতায়াত ক্রমশ কমিয়ে দিলেও সাম্প্রতিক বছরগুলোতে ভলদাইয়ের নির্জন এই বাসভবনে যাওয়া অব্যাহত রেখেছেন। প্রতিবেদন অনুযায়ী, তাঁর দীর্ঘদিনের সঙ্গী আলিনা কাবায়েভা, যিনি সাবেক জিমন্যাস্ট এবং তাঁদের দুই ছেলে সেখানে বসবাস করেন।

ঘন জঙ্গলে ঘেরা একটি উপদ্বীপে, দুটি হ্রদের মাঝখানে অবস্থিত এই সুরক্ষিত আবাসিক কমপ্লেক্সে রয়েছে বহুতল একটি প্রাসাদ। ১৩ হাজার বর্গফুট আয়তনের একটি কাঠের দাচা বা অবকাশযাপন-ভবন এবং আরও বেশ কয়েকটি বিলাসবহুল স্থাপনা। প্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন এই অবস্থান ড্রোন হামলার বিরুদ্ধে একটি অতিরিক্ত সুরক্ষাবলয় তৈরি করেছে। তা সত্ত্বেও, বাসভবনটির চারপাশে ৫০টি আকাশ প্রতিরক্ষা অবস্থান মোতায়েন করা হয়েছে।

ভূগর্ভস্থ বাঙ্কার ও ক্রেমলিন কার্যালয়ের প্রতিরূপ

পুতিনের ভলদাইয়ের বাসভবনে একটি ভূগর্ভস্থ বাঙ্কার রয়েছে বলে ধারণা করা হয়। একই সঙ্গে সেখানে তাঁর ক্রেমলিন কার্যালয়ের একটি হুবহু প্রতিরূপ রাখা হয়েছে বলে জানা গেছে। এর উদ্দেশ্য হিসেবে পুতিনের প্রকৃত অবস্থান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার বিষয়টি উল্লেখ করা হয়।

বাসভবনটির চারপাশে কঠোর নিরাপত্তাবেষ্টনীও রয়েছে। এই সীমানার মধ্যে ড্রোন ওড়ানো, জলযান নোঙর করা, যানবাহন মেরামত, বর্জ্য ফেলা এবং শুটিং রেঞ্জ পরিচালনা নিষিদ্ধ। গত ডিসেম্বরে ক্রেমলিন অভিযোগ করেছিল, ৯০ টিরও বেশি ড্রোন ব্যবহার করে ইউক্রেন ভলদাইয়ের এই বাসভবনে হামলার চেষ্টা করেছে। তবে কিয়েভ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, উভয়ই রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে। ওই ঘটনার পর বাসভবনটির নিরাপত্তা জোরদার করতে আরও ব্যবস্থা নেওয়া হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...