উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

পোস্টে কাইনেরুগাবা লেখেন, ‘আমি আমাদের দেশের নাগরিকদের আনন্দের সঙ্গে জানাতে চাই যে নিরাপত্তা বাহিনী মুজুরিজি মোজেসকে গ্রেপ্তার করেছে। সে উগান্ডার ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল খুনি ও নরখাদক। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সে মাসাকা, ইবান্দা ও কাজোতে ৩৮ জনকে হত্যা করে তাঁদের খেয়েছে। আমরা তাঁর প্রকাশ্যে বিচার করব এবং নিশ্চিতভাবেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করব।’
স্থানীয় তদন্তকারীদের বরাতে জানা গেছে, মোজেসের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে নৃশংস হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তিনি পুরো পরিবারকে লক্ষ্যবস্তু বানাতেন এবং বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে তাঁদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটিতে মোজেসের কথিত সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে।

