রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতিপ্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মৃত্যুবরণ করেছেনইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্পগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশেরপোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা সরকারেরইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলানএইচএসসির ফলে চুয়াডাঙ্গার ব্রাইট মডেলে শতভাগ সাফল্য, মেহেরপুরের মড়কা কলেজে শূন্যহাইকোর্টে জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিনবিশ্বমঞ্চে দেশের ঐতিহ্য তুলে ধরতে ৫১ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী
বিজ্ঞাপন

স্টারলিংক গ্রাহকদের ওপর আড়ি পেতেছিল ইসরায়েলি কোম্পানি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
স্টারলিংক গ্রাহকদের ওপর আড়ি পেতেছিল ইসরায়েলি কোম্পানি

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক ব্যবহারকারীদের ওপর বিশ্বজুড়ে গোপনে নজরদারি চালাতে ফাঁদ পেতেছিল ইসরায়েলি বিজ্ঞাপন প্রযক্তি কোম্পানি। আড়িপাতা ওই কোম্পানির গোপন তৎপরতা শনাক্ত করেছেন ডিজিটাল ডিফেন্স ফার্মের গবেষকরা।

তথ্য চুরি ও নজরদারির উদ্দেশ্যে এই নেওয়া হয়ে থাকতে পারে বলে বিষয়টি সম্পকে অবগত ছয়জনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর একটি ইউনিটের গবেষকেরা তাদের অনুসন্ধানে ইসরায়েলি সংস্থার এমন অপতৎপরতা শনাক্ত করেছে।

তাদের বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি প্রতিষ্ঠান ডিসকভার-টেক স্পেসএক্সের স্টারলিংক ব্যবহারকারীদের দেখানো ডিজিটাল বিজ্ঞাপনের অন্যতম প্রধান উৎস ছিল। এসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের ভৌগোলিক অবস্থান শনাক্ত করা কিংবা অন্য কোনো উপায়ে তাঁদের ওপর নজরদারি চালানোর কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তারা দেখতে পান, স্টারলিংক ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানোর জন্য ডিসকভার-টেক বিশ্বের অন্যতম বড় দরদাতা হয়ে উঠেছিল। ১০০টিরও বেশি দেশে স্টারলিংক ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপনের দরপত্রে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় ছিল। এসব দেশের মধ্যে এমন কয়েকটি দেশও রয়েছে, যেখানে স্টারলিংক ব্যবহার নিষিদ্ধ বা সীমিত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...