সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের

তবে কোন পক্ষ প্রথমে কী ধরনের ছাড় দেবে, তা নির্ধারণ করা আলোচনার অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন চাইছে, আলোচনার শুরুতেই ইরানকে কয়েকটি বিষয়ে ছাড় দিতে হবে। এর মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টিও রয়েছে। কিন্তু তেহরান এ দাবির বিরোধিতা করছে। সংবেদনশীল কূটনৈতিক আলোচনা নিয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, যুদ্ধ ও মার্কিন নৌ অবরোধের কারণে ইরান উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের মুখে থাকলেও দেশটির হাতে কয়েক মাসের খাদ্য ও জ্বালানির মজুত রয়েছে বলে সিআইএর মূল্যায়নে উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মজুত ট্রাম্পের হুমকি অনুযায়ী নতুন করে মার্কিন সামরিক অভিযান শুরু হলে তার প্রভাব মোকাবিলায় ইরানকে সহায়তা করতে পারে। গোয়েন্দা-সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার কারণে ওই কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য দিয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...