রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনালের ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পদচ্যুত হওয়া সিলভিয়া পেন্টাগনের জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনার দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাকিন প্রতিরক্ষা দপ্তরের জয়েন্ট স্টাফের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অপসারিত হওয়া ব্রেট সিলভিয়ার মতো তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকজিকেও হেগসেথের নির্দেশে অবসরে যেতে বাধ্য করা হয়েছিলেন। সিলভিয়া পেন্টাগনের জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনার দায়িত্ব পালন করে আসছিলেন।

আলজাজিরাকে ওই মুখপাত্র বলেন, চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ ও জয়েন্ট ফোর্স সবাই লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া এবং তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমাদের জাতির সেবায় তিনি ৩২ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তার ও তার পরিবারের ভবিষ্যৎ জীবনের নতুন সুযোগ ও পরবর্তী অধ্যায়গুলোর জন্য শুভকামনা জানাই।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...