রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অধ্যক্ষ দেলাওয়ারের হয়রানি বন্ধের দাবি: চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধনমিরপুরের হারে কঠিন হল বাংলাদেশের ফাইনালের পথসিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থীমজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় মাঠে প্রশাসন ও এনজিও, প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা৫০ বছর ধরে বাদাম বিক্রেতা নিখিল, শেষ বয়সেও নেই স্থায়ী ঠিকানা৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীরঅটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কেসিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রীযশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সফলতা মাত্র তিনটিতে
বিজ্ঞাপন

২০২৭ সালের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম
২০২৭ সালের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ও ছুটির সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার অনুসারে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর।

আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হওয়ার কথা রয়েছে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

এদিকে হিজরি বর্ষপঞ্জির অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখও প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বছরের শেষ দিকে ২৪-২৫ ডিসেম্বরও শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ রয়েছে।

তবে কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখে এক দিনের পরিবর্তন হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...