হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে সর্বোচ্চ

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার ঘটনা অক্টোবরে রেকর্ডসংখ্যায় পৌঁছেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য বিশ্লেষণ করে অন্তত ৩৫টি হামলার ঘটনা পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে অঞ্চলটিতে জাহাজে হামলার দিক থেকে অক্টোবর ছিল সবচেয়ে ভয়াবহ মাস।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হামলার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্চ। ওই মাসে প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছিল। বার্তাসংস্থা আলজাজিরা শনিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

