মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশনপাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতেবেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোলশ্রমিকদের বিক্ষোভে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারিসংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারিশপথ নিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামানটিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিকবাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা: সংকট উত্তরণ ও সম্ভাবনার নতুন দিগন্তযুদ্ধের প্রভাবে প্রায় এক বছর পেছাল এশিয়ান কাপ
বিজ্ঞাপন

বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল নেতার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল নেতার

এর আগে তিনি বলেন, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। জেলা বিএনপি নেতারা তাদের সড়ক অবরোধ তুলে নিতে বলেছেন এবং ‘দুই-এক দিনের মধ্যে’ টিপু মাদবরকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছেন।

অমান মাদবরের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে গত ২৮ অক্টোবর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই কর্মসূচির পর জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে ১ নভেম্বর সকালে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহরের প্রধান সড়ক অবরোধ করে টিপু মাদবরের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান তারা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

তবে আমিনুর রহমান আমান মাদবর হুমকির বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের বক্তব্য দেইনি, আপনারা ভালো করে শুনেন। এরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি নিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, আমাকে উদ্দেশ করে হুমকি দেওয়া ভিডিওটি আমি দেখেছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...