ইরানের সঙ্গে সমঝোতার খসড়ায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

সূত্রগুলো জানায়, ‘ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ছাড়ের ঘোষণা দেবে। এর বিনিময়ে ওয়াশিংটন ইরানের জব্দ করা সম্পদের একটি অংশ ছাড়ের ঘোষণা দেবে।’
তারা জানায়, দুই পক্ষের ঘোষণা একই সময়ে দেয়া হবে। তবে দুই পক্ষ কীভাবে একই সময়ে চুক্তির ঘোষণা দেবে, তা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে প্রাথমিক পদক্ষেপ এবং একটি অন্তর্বর্তী চুক্তির ঘোষণাও রয়েছে। এই অন্তর্বর্তী চুক্তি পরবর্তী সময়ে নতুন করে আলোচনা শুরুর পথ তৈরি করবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে তেহরান ইসরায়েল ও অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।
এরপর গত ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে এর বাস্তবায়ন থমকে যায়।

