বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেসব মুসলিম প্রার্থীর রেকর্ড জয়

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেসব মুসলিম প্রার্থীর রেকর্ড জয়

আগস্টে ডেমোক্র্যাটিক দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হওয়া আল-সাইয়েদ ইসরায়েলে নিঃশর্ত মার্কিন অস্ত্র সরবরাহের সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি গণহত্যা হিসেবেও আখ্যা দিয়েছেন।

তার সাবেক প্রাথমিক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি হ্যালি স্টিভেন্স নির্বাচনের দুই দিন আগে আল-সাইয়েদের বক্তব্যের সমালোচনা করে রজার্সকে সমর্থন জানান।

অ্যাডাম হামাউই, নিউজার্সি

৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট অ্যাডাম হামাউই রাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান গ্রেগ মেলকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে কংগ্রেসে নিউজার্সির প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত প্রথম মুসলিম হয়েছেন তিনি।

পেশায় প্লাস্টিক সার্জন হামাউই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যুদ্ধকালীন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরাক যুদ্ধেরও অভিজ্ঞ সৈনিক। ২০২৪ সালে গাজার ইউরোপীয় হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি।

হামাউই সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু, চিকিৎসা ও শিক্ষাঋণ বাতিল, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার বিলুপ্তি এবং ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিতে প্রচারণা চালিয়েছেন।

ডারিয়ালিজা আভিলা শেভালিয়ের, নিউইয়র্ক

জুনে ডেমোক্র্যাটিক দলের প্রাথমিক নির্বাচনে দীর্ঘদিনের প্রতিনিধি আদ্রিয়ানো এসপাইলাটকে পরাজিত করেন ডারিয়ালিজা আভিলা শেভালিয়ের। এরপর সাধারণ নির্বাচনে প্রতিনিধি পরিষদের একটি আসন নিশ্চিত করেন তিনি।

নাগরিক অধিকারবিষয়ক গবেষক ও ডক্টরেটের শিক্ষার্থী শেভালিয়ের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রাথমিক নির্বাচনে তিনি ৮৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন।

তার নির্বাচনী প্রচারণার মূল বিষয় ছিল সামাজিক সংগঠন গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া।

মুসলিম আইনপ্রণেতাদের আসন ধরে রাখা

প্রতিনিধি পরিষদের চারজন মুসলিম সদস্যও পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তাদের আসন ধরে রাখার মধ্য দিয়ে পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কংগ্রেসের বিতর্কে তাদের ভূমিকা অব্যাহত থাকবে।

রাশিদা তালিব, মিশিগান

ফিলিস্তিনি-আমেরিকান ডেমোক্র্যাট রাশিদা তালিব রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...