শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওমিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের নবনির্বাচিত সভাপতি ড. আহসান হাবিবস্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমানতিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দামআঞ্চলিক সংগঠনের দ্বন্দ্বে বিপর্যস্ত সাজেক, পর্যটন ব্যবসায় ধসসরকারিভাবে বিনাখরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবেসীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তারইউপি নির্বাচন ঘিরে নতুন পরিকল্পনায় এনসিপিমালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট ডিসেম্বরেই: প্রবাসী কল্যাণমন্ত্রীটিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন
বিজ্ঞাপন

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বড় ধরনের দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ারবাজার। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রযুক্তিনির্ভর নাসডাক শেয়ারবাজারের সূচক ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। এতে নাসডাক-১০০ সূচকভুক্ত প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য থেকে এক দিনেই মুছে গেছে ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের দরপতন। ডেটা সেন্টার নির্মাণে সম্ভাব্য বাধা, এআই অবকাঠামো খাতে বিনিয়োগের ভবিষ্যৎ এবং বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি বাড়িয়ে দিয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...